স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ এলাকা থেকে ৩১২০ পিচ ইয়বাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের একটি দল।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে নেকমরদ এলাকা থেকে বালিয়াডাঙ্গী উপজেলার কিসমত পলাশবাড়ি কবির হোসেনের পুত্র নুরজামাল (২৮) একই গ্রামের মতিউর রহমানের পুত্র রাজিব রানা (২২) পিতাইছুড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৩৬) দক্ষিণপাড়ুয়া গ্রামের দবিরুল হকের পুত্র মোতালেব হক (২২) কে মাদকসহ হাতেনাত গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, মাদকসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার থেকে মোতালেবের সহযোগিতায় পায়ু পথে মাদক নিয়ে আসছিল তারা।
গোপন সংবাদের ভিত্তিতে রাস্তায় তাদের পথরোধ করে তাদেরকে আটক করা হয়েছে। এব্যাপারে রাণীশংকৈল থানায় মামলার প্রস্তুতি চলছে।