ঠাকুরগাঁওয়ে পৃথক দুই উপজেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুকুরের পানিতে ডুবে আহাদ ৪ ও আনাজ ৩ নামের আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (৪ জুলাই)দুপুরে হরিপুর উপজেলার ৫নং হরিপুর ইউনিয়নের দেহট্র গ্রামে এঘটনা ঘটে।

নিহত আহাদ ওই গ্রামের মোঃ মিঠুন আলীর ছেলে ও আনাজ (০৩) আকমাল হোসেনের ছেলে তারা দুজনে আপন চাচাতো ভাই।

জানা গেছে, পুকুরপাড়ে তারা দুজনে খেলছিল পড়ে তাদেরকে খুঁজে পাওয়া না গেলে স্থানীয়রা বাড়ি সংলগ্ন পুকুরে খুজতে থাকে।

খোঁজাখুজির একপর্যায়ে পুকুরের পানিতে তাদেরকে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। এঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।

এই নিয়ে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলায় একই দিনে পানিতে ডুবে চার শিশুর মৃ ত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *