খাদেম হিসেবে সবসময় জনতার পাশে থাকতে চাই : খাজাঞ্চি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী কাওছার

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, লন্ডন মহানগর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক ও যুক্তরাজ্য প্রবাসী কাওছার আহমদ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে গণসংযোগ এবং মতবিনিময় করেছেন। এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুখ-দুঃখ ও এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি বুধবার (১১ নভেম্বর) ইউনিয়নের সুনাপুর, মাধবপুর, কাইমগঞ্জ (বাওনপুর) ও মুফতি বাজারসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এর আগের দিন মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি খাজাঞ্চি ইউনিয়নের স্টেশন বাজারে গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে কাওছার আহমদ বলেন, ‘আমি মানুষের নেতা নয়, মানুষের খাদেম হিসেবে সব সময় পাশে থাকতে চাই। খাজাঞ্চি ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য। মানুষের ভালোবাসা ও সহযোগিতা পেলে ইউনিয়নকে একটি সুন্দর ও জনকল্যাণমুখী এলাকা হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখতে চাই।’

তিনি আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে তাঁর আত্মিক সম্পর্ক রয়েছে। প্রবাসে থাকলেও ইউনিয়নের মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই তিনি মানুষের কাছে আসছেন এবং তাদের প্রত্যাশা ও সমস্যার কথা শুনছেন।

এসময় উপস্থিত ছিলেন রাজনীতিক ও সমাজসেবী মো. ময়নুল হক, আলতাব মিয়া, শফিকুল ইসলাম, রইছ মিয়া, আফতাব আলী, জামাল আহমেদ, লাল মিয়া, ইলিয়াস আলী, কাজল মিয়া, জামিল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *