রাণীশংকৈলে বজ্রপাতে এক কৃষকের মৃ*ত্যু

স্টাফ রিপোর্টারঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনা ঘটে।

নিহত আলতাফুর রহমান গাংগুয়া গ্রামের মৃত ভূবন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে কৃষক আলতাফুর রহমান বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের আঁটি মাথা নিয়ে বাড়িতে ফিরছিলেন।

এ সময় সেখানে বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রাঘাতে তার মাথার কিছু অংশ পুড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য, আব্দুল মালেক বলেন মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু হয়েছে । এটি একটি সত্যিই হৃদয় বিদারক ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *