স্টাফ রিপোর্টারঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ মে) ভোর আনুমানিক ৫টার দিকে হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবি কর্তৃক আটক ব্যক্তিরা হলেন– যশোর জেলার বেনাপল থানার রফিকুল ইসলামের স্ত্রী মোছা. পারভীন বেগম (৪৫), ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার মৃত সহিরুল ইসলামের স্ত্রী নাসিমা বেগম (৪৫), যশোর জেলার শার্শা থানার মৃত রবিউল ইসলামের স্ত্রী মোছা. নুরুন নাহার বেগম (৫০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার মৃত ইউসুফ আলীর স্ত্রী মোছা. ময়না বেগম (৫০), যশোর জেলার যশোর সদর থানার মৃত আরশাদুল হকের স্ত্রী মোছা. শায়না শেখ (৪০), যশোর জেলার ঝিকরগাছা থানার মৃত রবিউল গাজীর স্ত্রী মোছা. রহিমা গাজী (৪৫), যশোর জেলার মনিরামপুর থানার আল আমিন মিয়ার স্ত্রী মোছা. বিলকিছ বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার রুহুল আমিনের স্ত্রী মোছা. রাশিদা বেগম (৬০), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার রুহুল আমিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার সাইফুল ইসলামের স্ত্রী মোছা. নুরতাজ বেগম (৩০), বরিশাল জেলার গরুনদী থানার সোহেল সিকদারের স্ত্রী নাছিমা বেগম (৩৫), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার সাইফুল ইসলামের মেয়ে মোছা.সায়রা খাতুন (১১), খাগড়াছড়ি জেলার দিঘিনালা থানার সাইফুল ইসলামের ছেলে সাহেল (৭), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে রহিম (১৬), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার স্ত্রী মোছা. লাভলী (৩৫), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার ছেলে মো. সামিউল মোল্যা (৪), নড়াইল জেলার কালিয়া থানার ইলিয়াস মোল্লার মেয়ে মোছা. আফসানা মোল্যা (৬)।
ওসি জাকারিয়া মণ্ডল বলেন, ১৭ জনকে আটক করে বিজিবি থানায় হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ জয়নাল আবেদীন
স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও।
০১৭২৩৩৭০৭৩২