মতিঝিলে শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশের ভবনে আ’গু’ন

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের পাশের একটি ভবনে আগুন লেগেছে। শনিবার সন্ধ্যা ৬টা পর শাহাজালাল ইসলামী ব্যাংকের পাশের ওই ভবনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর ২১ মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৪টি ইউনিট।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত, ভয়াবহতা বা হতাহতের কথা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *