সিলেটে হামে মৃত্যুহীন দিনে নতুন ভর্তি ১৪৫

স্টাফ রিপোর্টার : সিলেটে হামে মৃত্যুহীন দিন কাটলেও মিলছেনা স্বস্তি। গত ২৪ ঘন্টায় সিলেটে কারও মৃত্যু না হলেও নতুন শনাক্ত হয়েছেন ১০ জন এবং উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ১৪৫ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪৬ জন।

বুধবার (২৫ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. মো. মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ৮৫০ জনে দাঁড়িয়েছে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৭৬, হবিগঞ্জে ২৭৬, মৌলভীবাজারে ১৭২ এবং সুনামগঞ্জে ৯২৬ জনের হাম শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৪৫ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১, পার্কভিউ মেডিকেলে ৫, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, সুনামগঞ্জ সদর হাসপাতালে ৭ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন হাম রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে চিকিৎসাধীন ৫৪৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৮, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, পার্কভিউ মেডিকেলে ২৬, নর্থ ইস্ট মেডিকেলে ১৫, মাউন্ট এডোরা হাসপাতালে ৪, ওয়েসিস হসপিটালে ১, সিলেট জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৪ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭০, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৬ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২২৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৯৭, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ১০১, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।

আগের ২৪ ঘন্টায় সিলেটে হামে ৩ শিশুর মৃত্যু হয়। এই সময়ে ৫ জন নতুন শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৬৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *