পুকুরে পানিতে পড়ে যাওয়া এক ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাইয়ের মৃত্যু

মোঃ ওবায়দুর রহমান, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

আজ৪/০৭/২০২৫ইং শুক্রবার সকালে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত সিহাব হোসেন ও সোহান উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল ইসলাম এর ছেলে। দু’ জনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন স্থানীয় সূত্রে জানাগেছে।

১ নং পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি জানায়, সকালে সিহাব ও সোহান তার দাদির সাথে ছাগল চরাতে গেলে বাড়ির পাশে পুকুরের পাড়ে খেলতে থেমে যায়।

হটাৎ ছেলে দুটিকে দেখতে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে আসেপাশের মানুষ জন ছুটে আসেন।

সাঁতার না জানার কারণে হঠাৎ পানির নিচে তলিয়ে যায় এক ভাই পড়ে অপর এক ভাই বাঁচাতে গেলে দুইজনে পানিতে ডুবে যায়।

দীর্ঘ খন স্থানীয় লোকজন পুকুরে পানিতে খোঁজাখুঁজির করার পর উদ্ধার করেন দুই চাচাতো ভাইয়ের মরদেহ ।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিষদণ করেন। বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *