বিশিষ্ট সাংবাদিক মোঃ অহিদুল ইসলাম জালালাবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক নিযুক্ত

সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম। সম্প্রতি পোর্টালটির কর্তৃপক্ষ এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

মোঃ অহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। একই সঙ্গে তিনি দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার খশির বন্দ গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৌলানা মুজম্মিল আলী

জালালাবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক হিসেবে তাঁর এই নিয়োগে সাংবাদিক মহল ও শুভানুধ্যায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, তাঁর নেতৃত্বে নিউজ পোর্টালটি আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *