পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা শিশুর জন্ম

স্টাফ রিপোর্টারঃ

পঞ্চগড়ে দুই মাথা ওয়ালা এক নবজাতকের জন্ম হয়েছে । মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে ওই নবজাতক শিশুটির জন্ম হয়।

বর্তমান শিশুটি সংকটাপন্ন রয়েছে, হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।অবস্থার উন্নতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করার কথা জানিয়েছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

জানা যায়,পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় প্রধানপাড়া এলাকার চা-শ্রমিক মাজেদুল ইসলামের স্ত্রী মােছা.সুরভী আক্তার এই শিশুর জন্ম দেন।এই দম্পতির প্রথম সন্তান এটি।
শিশুটির বাবা ও নানা জানান, আমরা আগে আল্ট্রাসনোগ্রাম করেছিলাম, ডাক্তার জানিয়েছেন দুইটি শিশু আছে।অপারেশন করে দেখতেছি শিশু একটি কিন্তু মাথা দুইটা।

হাসপাতালের সহকারী সার্জন ডা.নাছরিন পারভিন বলেন,এ রকম পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি হাসপাতালের এটিই প্রথম ঘটনা।শিশুটির দুই মাথা হওয়ায় শিশুটিকে বের করতে কষ্ট হয়েছে।তবে অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের শিশু ডা.আবু সায়েম বলেন,শিশুটির দুইটি মাথায় নাক,কান,মুখ,চোখ স্বাভাবিক সবকিছুই ঠিকঠাক আছে।তবে পেট একটি, দুইটি হাত,দুইটি পা রয়েছে।পরীক্ষা করে দেখেছি দুই পাশেই হার্ড রয়েছে।শিশুটি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের শিশু বিভাগের স্ক্যানু ওয়ার্ডে পর্যবেক্ষণে আছে।

অবস্থার উন্নতি হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *